নেপালে জেল ভেঙে পালালো শত শত বন্দি

নেপালে জেল ভেঙে পালালো শত শত বন্দি

সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ সহিংস বিক্ষোভের মধ্যেই নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা কারাগার ভাঙার ঘটনা নিশ্চিত করেছেন।

দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দী সেখান থেকে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

এছাড়া তুলসীপুর কারাগার থেকে ১২৭ জন বন্দী পালানোর খবর জানিয়েছে, নেপালের ডাং প্রদেশের তুলসীপুরের এরিয়া পুলিশ অফিস।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম অন্যান্য জেল ভাঙার ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সেগুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন