তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করণ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পরমাণু প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
রোববার নতুন পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের উপর মার্কিন বোমা হামলার হুমকি দেয়প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি বলেন, ‘ আমাদের উপর একটা বোমা ফেললেও তার পরিণতি হবে ভয়ঙ্কর।’
মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ দফা আলোচনা শেষে ওই প্রস্তাবটি ওমানের মাধ্যমে উপস্থাপন করেছিল।
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করণ বজায় রাখার ওপর জোর দিচ্ছে এবং তার মজুদকৃত ইউরেনিয়াম রপ্তানিতে অস্বীকৃতি জানিয়েছে।
খামেনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের আত্মনিয়ন্ত্রণ অধিকার, মর্যাদা এবং জাতীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

