ইরানের কাছে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র: আইআরজিসি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের কাছে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র: আইআরজিসি
ছবি: সংগৃহীত

কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিভিন্ন দেশে যুদ্ধ ও সামরিক হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ও একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশটির আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে একটি কৌশলগত রাডার ব্যবস্থাও সম্পূর্ণ ধ্বংস করার করার দাবি করা হয়।

বিজ্ঞাপন

কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিবৃতিতে বলা হয়, তাদের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখা হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে হামলা চালানো হয়েছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন