ফ্রান্সে সহিংস বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান

ফ্রান্সে সহিংস বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান
ছবি: রয়টার্স

ফ্রান্সে সপ্তাহজুড়ে ব্যাপক সহিংসতা ও দাঙ্গার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ এ তথ্য জানিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, জনসেবার মানের অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে জনসাধারণের ক্ষোভ থেকে এসব বিক্ষোভের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

এলিসি প্রাসাদ জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে নুনেজকে দায়িত্বে বহাল থাকতে বলেছেন ম্যাক্রোঁ। পাশাপাশি, লুটপাটকারীদের মোকাবিলায় যত দ্রুত সম্ভব নতুন কৌশল প্রণয়নের জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দেশজুড়ে বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়। এ সময় একটি টাউন হল আগুন, বিভিন্ন দোকানে লুটপাট এবং ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়। বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও ঘটে।

রোববার প্যারিস ও মার্সেই শহরেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের চেষ্টা ঠেকাতে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন