কাশ্মির ইস্যুতে পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

কাশ্মির ইস্যুতে পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

কাশ্মিরের ঘটনায় পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভারতের তাড়াহুড়ো করে ঘোষিত পদক্ষেপ পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতেই এনএসসি এই বৈঠক ডেকেছে।

গত মঙ্গলবার কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। এতে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন