সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন।

বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন