ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা
ছবি: সংগৃহীত।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিনেটর বলসোনারোকে পরাজিত করে নজিরবিহীন চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সরকারি নির্বাচনি সংস্থার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট।

সামান্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন লুলা। এ বিজয়ের মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জয় পেতে লুলাকে কঠিন লড়াই করতে হয়েছে। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন তিনি।

এর আগে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত টানা দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন লুলা। ২০২৩ সালের জানুয়ারিতে আবারও দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে এবারের জয় তার জন্য সহজ ছিল না। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় লুলাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারো। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে লুলা ফল ঘুরিয়ে দিতে পারবেন, এমনটা অনেকেই মনে করেননি।

লাতিন আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক প্রবণতার বিপরীতেও অবস্থান নিয়েছেন লুলা। অঞ্চলটির বিভিন্ন দেশে ভোটাররা ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করে ডানপন্থীদের বেছে নিচ্ছেন। আর্জেন্টিনা, চিলি ও কলম্বিয়ার মতো বড় দেশগুলোতেও বর্তমানে রক্ষণশীল নেতারা ক্ষমতায় রয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই নির্বাচনে জয় ধরে রাখলেন বামপন্থী নেতা লুলা।

সূত্র: আলজাজিরা, বিবিসি, রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন