হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার জন্য ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে আকস্মিকভাবে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় খোলার পরিকল্পনা থেকে আকস্মিকভাবে সরে আসার এই ঘোষণা আসে উপসাগরীয় মিত্রদের তীব্র বিরোধিতার পর।
এই অভিযান পরিচালনার জন্য প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং সৌদি আকাশসীমায় যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার স্থগিত করে দেয় সৌদি আরব । এর পরেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে বাধ্য হন ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযান চালানোর পরিকল্পনার কথা ঘোষণার পর হতাশ হয় সৌদি আরব। এরপর যুক্তরাষ্ট্রকে এই পরিকল্পনা সমর্থন করবে না বলে জানায় রিয়াদ।
এছাড়া, মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কুয়েতও তাদের ঘাঁটি ও আকাশসীমায় মার্কিন প্রবেশাধিকার বন্ধ করে দেয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার তথ্য দিতে নারাজ পাকিস্তান