যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলো ইউক্রেন

যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলো ইউক্রেন

যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন। চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এই কূটনৈতিক অগ্রগতি এসেছে সৌদি আরবের জেদ্দায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর। আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে স্থগিত করা এবং একটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্যবিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন