আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল ও জর্ডানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইল ও জর্ডানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইসরাইলের রাজধানী তেল আবিব এবং দেশটির আরেকটি শহর বিয়ারশেবার সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইরানের বার্তা সংস্থা তাসনিম–এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুওয়াফ্ফাক আল-সলতি বিমানঘাঁটিতেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। এটিকে মার্কিন আগ্রাসী যুদ্ধবিমানগুলোর সবচেয়ে বড় ও সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ ও গভীরতা আরও বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...