ইউক্রেনের ৬০৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতভর মস্কো, কৃষ্ণ সাগরসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করা হয়।
ইউক্রেনীয় ড্রোন হামলার পর বৃহস্পতিবার সকালে রাশিয়ার শহর ইয়ারোস্লাভলের আকাশে কালো ধোঁয়া দেখা যায়। অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ জানান, গত রাতে এই এলাকায় সবচেয়ে বড় আকারের হামলা চালানো হয়। ইউক্রেনের ৯২টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
ইয়ারোস্লাভলে রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত।
এদিকে, ইউক্রেনের বালাক্লিয়া শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত ও সুমিতে ১২ জন আহত হয়েছেন।
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


