চলমান যুদ্ধের কারণে জ্বালানি দামের বৃদ্ধি জার্মান অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে মের্জ বলেন, ‘জ্বালানি দামের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ তিনি আরো বলেন, ‘আমরা জানি, এর সম্ভাব্য প্রভাব জার্মান অর্থনীতির ওপর পড়তে পারে।’
গত সপ্তাহে হোয়াইট হাউসে সফরকালে মের্জ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংঘাত দ্রুত শেষ হবে, কারণ এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

