বিমানটিতে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন

১৬: ১৭, জুন ১২

বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় ৬২৫ ফিট উচ্চতায়

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।

আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

১৬: ১০, জুন ১২

ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই, এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন, আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণ