পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।

বিজ্ঞাপন

এছাড়া সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ।

এরসঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে। যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

গত মঙ্গলবার ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, এ হামলায় পাকিস্তানের একাধিক নাগরিক অংশ নিয়েছে। তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন