বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা—এই দুইয়ের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা চলছে। আগের কার্যদিবসে প্রায় ২ ডলার বেড়ে যাওয়ার পর মঙ্গলবার তেলের দাম কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ ডলার ৪ সেন্টে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ২৭ সেন্ট হয়েছে।

এর আগে সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ৬৫ সেন্টে দাঁড়ায়। গত ১৫ সেপ্টেম্বরের পর এটিই ছিল ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা দামের ওপর প্রভাব ফেলছে। সৌদি আরবে হামলার কারণে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে, রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়লে সরবরাহ পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন