ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশটির সাতটি প্রদেশজুড়ে চালানো যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
পিএমএফ বলেছে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক, এই সংখ্যা আরো বাড়তে পারে।
বিজ্ঞাপন
এর আগে নিহতের সংখ্যা আট বলে জানানো হয়েছিল।
এক বিবৃতিতে তারা জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফের ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়।
হামলায় ভবন, যানবাহন ও সামরিক সরঞ্জামেরও বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


