আর মাত্র ১৫ দিন। তারপরই বিদায় নেবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ের শেষ মুহূর্তে সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনসহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মানজনক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছেন।
স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘আমেরিকাকে আরও উন্নত স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়।
সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টি কর্তৃক প্রথম নারী প্রেডিডেন্ট পদপ্রার্থী মনোনীত হয়েছিলেন। রাজনীতি ছাড়াও জনকল্যাণমূলক কাজ করছেন কয়েক দশক ধরে।
মেডেল প্রাপ্তদের তালিকায় রয়েছেন, আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার নাগরিক মেসি বর্তমানে ‘ইন্টার মায়ামি সকার স্টার’ এ খেলছেন। তালিকায় আছেন, অভিনেতা মাইকেল জে, ফক্স, ডেনজেল ওয়াশিংটন, ইউটু গায়ক ফ্রন্টম্যান বনো, বিলিয়নিয়ার সমাজসেবক জর্জ সরোস, ড. জেন গুডল, বাস্কেটবল তারকা অরসরপ্রাপ্ত লস অ্যাঞ্জেলেস লেকার্স কিংবদন্তি ম্যাজিক জনসন, হোজে আন্দ্রে, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ আনা উইনটো, ‘সায়েন্স গাই’ বিল নাই, এলজিবিটিকিউ অধিকারকর্মী টিম গিল, ডেভিড রুবেনস্টেইন, আমেরিকার ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জর্জ স্টিভেন্স জুনিয়র।
মরণোত্তর পদ পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি, সিভিল রাইটস মুভমেন্টের নেতা ফানি লু হ্যামার, সাবেক ডিফেন্স সেক্রেটারি অ্যাশ কার্টার এবং মিশিগানের সাবেক গভর্নর জর্জ ডাব্লিউ রোমনি।
আর্জেন্টিনার এই খেলোয়াড়ের সময়সূচি জটিলতার কারণে সম্মানজনক এই পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেসি। মেডেল দেওয়ার আগে অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, এই পদক প্রাপকদের প্রত্যেকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং আমেরিকার সংস্কৃতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৯৬৩ সাল থেকে সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছে আমেরিকা। এটা চালু করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

