ইসরাইল একের পর এক হামলার মধ্যে লেবাননের সকল বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বৈরুতে ‘লেবানিজ ইউনিভার্সিটি’ এক দিন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শিক্ষামন্ত্রী রিমা কারামি মঙ্গলবার ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
কারামিকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে ইসরাইল আগ্রাসনের ফলে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

