সহিংসতার দায়ে পাকিস্তানের পিটিআই পার্টির বহু নেতাকর্মীর কারাদণ্ড

সহিংসতার দায়ে পাকিস্তানের পিটিআই পার্টির বহু নেতাকর্মীর কারাদণ্ড

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির অনেক নেতাকর্মীকে সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের দু’টি সন্ত্রাস বিরোধী আদালত। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৯মে দাঙ্গায় মদদ ও সহায়তা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তারা। খবর জিও নিউজের।

এসব নেতাকর্মীর মধ্যে রয়েছেন ডক্টর ইয়াসমিন রশিদ, মিয়া মাহমুদুর রশিদ, ওমর সরফরাজ চিমা, ইজাজ চৌধুরী এবং মালিক আহমেদ খানসহ আরো অনেকে। তবে খালাস পেয়েছেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৯মে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন স্থানে সামিরক স্থাপনায় হামলা চালায় দলটির নেতাকর্মীরা।

এরপর দেশটির সন্ত্রাসবিরোধী আইনে হাজার হাজার পিটিআই নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার এটাই প্রথম রায়। সবশেষ এ রায় ইমরান খানের পিটিআই পার্টির জন্য আরো একটি বড় ধাক্কা।

সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই এই রায় দেওয়া হলো। এরআগে গত ৮ এপ্রিল সন্ত্রাসীবিরোধী আদালতকে আগস্টের মধ্যে মামলা শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এক সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান দলের সদস্যদের বিরুদ্ধে এ রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা পূরণ না করেই সাজা দেওয়া হয়েছে এবং এরমধ্যে দিয়ে বিচার বিভাগ ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, জনগণ আদালতের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তার মতে, এ রায় প্রমাণ করে যে বিচার বিভাগ ভেঙে পড়েছে। এই সিদ্ধান্তগুলোকে বিতর্কিত বলে অভিহিত করেন তিনি।

রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছে পিটিআই।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন