ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ইরানের ওপর অবরোধ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা

আমার দেশ অনলাইন

ইরানের ওপর অবরোধ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা
ছবি: সংগৃহীত

ইরানের ওপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিদেনে একথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী অবরোধের লক্ষ্য হলো সামরিক হামলা পুনরায় শুরু করার পরিবর্তে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত করে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখা।

বিজ্ঞাপন

ইরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলছেন ট্রাম্প। প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট এই দাবি থেকে সরে আসতে নারাজ। তার মতে, অবরোধ বজায় রাখার চেয়ে বিকল্প পথগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, একটি সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার আগে পরামর্শ করার জন্য তাদের আরো সময় প্রয়োজন।

সূ্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন