বাংলাদেশি ও রোহিঙ্গাসহ অবৈধ অভিবাসীদের ভারত থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নিতেও দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
গত শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় অমিত শাহ, ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বলেন। শুধু তাই নয়, যারা এসব অবৈধদের ভারতে থাকা এবং ভুয়া নথিপত্র তৈরিতে ব্যবস্থা করে দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং একে কঠোরভাবে মোকাবিলা করা উচিত। শহরে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নির্বাসন দেওয়া উচিত, বলে সুস্পষ্ট নির্দেশনা দেন তিনি। দিল্লিতে অবৈধ বসবাসকারীদের চিরুনি তল্লাশি চালানোরও নির্দেশ দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

