মৃত্যুদণ্ড কার্যকরের নতুন পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মৃত্যুদণ্ড কার্যকরের নতুন পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সবচেয়ে গুরুতর ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি হিসেবে ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক শক এবং গ্যাস প্রয়োগে শ্বাসরোধকে যুক্ত করার পরিকল্পনা করছে। শুক্রবার নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।

ট্রাম্প প্রশাসন জানায়, প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা থাকায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিচার বিভাগের একটি প্রতিবেদনে এই সুপারিশ এসেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালু করার প্রতিশ্রুতি পূরণ করতেই এ নিয়ে কাজ করছে বিচার বিভাগ।

২০২১ সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার অল্প কয়েক দিন আগে ২০ বছরের বিরতির পর ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালু করেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...