ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আগামী ৭ ফেব্রয়ারি থেকে নির্দেশনাটি কার্যকর হবে। রাশিয়ার তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের ওপর এই শুল্ক ধার্য করেছিলেন ট্রাম্প। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। সেই চুক্তির ফলে ভারতের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে নেমে ১৮ শতাংশ হবে বলেও জানানো হয়েছিল। এই আবহে ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক শুল্ক কমাল যুক্তরাষ্ট্র।
এদিকে নির্বাহী আদেশে ট্রাম্প ফের একবার দাবি করেন, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না এবং যুক্তরাষ্ট্র থেকে তারা জ্বালানি কেনার হার বাড়াবে। নির্বাহী আদেশে আরো বলা হয়, আগামী ১০ বছরে ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করবে। এতে বলা হয়, মার্কিন উদ্বেগ দূর করতে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথভাবে জোটবদ্ধ হওয়ার জন্য ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে দেবে বলে ট্রাম্পের দাবির সত্যতা নিশ্চিত করেনি ভারত। এর আগে রাশিয়া থেকে তেল কেনার পক্ষে যুক্তি দেখিয়ে নয়াদিল্লি বলেছিল যে এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে গ্রহণ করা হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘ভালো সূচনা’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী