হরমুজের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান যুক্তরাষ্ট্রের

হরমুজের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান যুক্তরাষ্ট্রের
ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও এ আহ্বান জানান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আঞ্চলিক সংঘাতে হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। নৌচলাচল সুরক্ষার জন্য অন্য দেশগুলোকে আরো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। তবে তিনি যুক্তি দেন যে, এ দায়িত্ব ভাগ করে নিতে অন্য দেশগুলোরও সরঞ্জাম বা অর্থায়নের মাধ্যমে অবদান রাখা উচিত।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন