যুক্তরাষ্ট্রে মাঝআকাশে ‘কৌশলে’ বোমারু বিমানের সঙ্গে সংঘর্ষ এড়ালেন যাত্রীবাহী বিমানের একজন পাইলট। নর্থ ডাকোটার মিনোটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। খবর এবিসি নিউজের।
ডেল্টা বিমান সংস্থাটির জানায়, ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই। ডেল্টার সঙ্গে চুক্তিবদ্ধ স্কাইওয়েস্ট পরিচালিত বিমানটি মিনিয়াপোলিস থেকে ছেড়েছিল। মাঝআকাশে সংঘর্ষ এড়াতে ‘অ্যাগ্রেসিভ ম্যানুয়েভার’ নেয়ায় পাইলট যাত্রীদের কাছে ক্ষমা চান এবং পরিস্থিতি ব্যাখ্যা করেন।
কথোপকথনের রেকর্ডিং অনুসারে পাইলট বলেন, ‘বোমারু বিমানটি আমাদের চেয়ে অনেক দ্রুতগতির ছিল। আমার মনে হয়েছিল পিছনে ফিরে যাওয়াই সবচেয়ে নিরাপদ।’
পাইলট যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘এ ধরনের কৌশলের জন্য খুবই দুঃখিত, এটি আমাকে অবাক করে দিয়েছিল, এটি মোটেও স্বাভাবিক ছিল না।’
আগে সতর্ক না করায় বিস্ময় প্রকাশ করেন পাইলট। বলেন, ‘কর্মক্ষেত্রে এটি খুব মজার দিন নয়।’
দুটি জেট বিমান একে অপরের কতটা কাছে এসেছিল অথবা সম্ভাব্য সংঘর্ষের বিষয়ে পাইলটদের সতর্ক করার জন্য ককপিট অ্যালার্ম সক্রিয় করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। মিনোটে একটি বাণিজ্যিক বিমানবন্দর এবং একটি বিমান বাহিনী ঘাঁটি রয়েছে।
রোববার সন্ধ্যায় এবিসি নিউজকে বিমান বাহিনীর একজন মুখপাত্র এবিসি নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিমান বাহিনী ঘটনার বিস্তারিত বিবরণ দেয়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে স্কাইওয়েস্ট জানিয়েছে, নিরাপদে মিনোটে অবতরণ করেছে ফ্লাইটটি। তবে যখন উড্ডয়নের পথে অন্য একটি বিমান দৃশ্যমান হয় তখন ফ্লাইটটি ঘুরপথে ঘুরে বেড়িয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

