উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সুরক্ষিত করার প্রচেষ্টা জোরদার করেছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, তেহরান মজুতের কিছু অংশ বিচ্ছিন্ন করেছে এবং যেসব স্থাপনায় এই উপাদান মজুত আছে বলে মনে করা হয়, সেখানে প্রবেশাধিকার সীমিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।
এতে বলা হয়, ইরান সুড়ঙ্গগুলো ভরাট করে দিয়েছে এবং কিছু প্রবেশপথে বিস্ফোরক মাইন স্থাপন করেছে। এর ফলে ইউরেনিয়াম মজুতে প্রবেশ করা এক মাস আগের তুলনায় ‘অনেক বেশি কঠিন, বিপজ্জনক ও সময়সাপেক্ষ’ হয়ে উঠেছে।
এদিকে, মার্কিন গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে মজুত রাখা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক জব্দ করতে মার্কিন সামরিক বাহিনীর একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের