ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
ছবি: মিডল ইস্ট মনিটর

ইসরাইলের দখলদারিত্বকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজায় সামরিক অভিযানের জন্য ইসরাইলের তীব্র সমালোচনা করেন তিনি।

পেত্রো বলেন, ‘ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তারা মানুষের ওপর, এমনকি শিশুদের ওপরও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এই সংখ্যাগুলো লুকানো যায় না। কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ এই বাস্তবতাকে আড়াল করতে পারে না।’

বিজ্ঞাপন

পেত্রো আরো বলেন, ‘আমি এখানে যা বলছি তার মূল কথা হলো, আমরা নাৎসি যুগে ফিরে যাচ্ছি।’

এদিকে, পেত্রোর এমন বক্তেব্যর সমালোচনা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। সামাজিকমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এই ইহুদি-বিদ্বেষী প্রেসিডেন্ট পরিকল্পিতভাবে হলোকাস্টের স্মৃতিকে তুচ্ছ করছেন।’

আগামী ২১ জুন কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পেত্রো পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন