ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার আমিরাত ও কাতারের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার আমিরাত ও কাতারের
ছবি: সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে ইরানের হামলা থেকে জনগণের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সংহতি ও সমর্থন জানান তারা।

আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও আলাপ করেন। সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি হামলার তীব্র নিন্দা জানান জসিম আল থানি।

বিজ্ঞাপন

দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সংহতি ও সমর্থন ব্যক্ত করেন তিনি।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন