যুক্তরাষ্ট্রে ৩০ বছর বসবাসের পরও বিতাড়িত ৭৩ বছর বয়সী নারী

যুক্তরাষ্ট্রে ৩০ বছর বসবাসের পরও বিতাড়িত ৭৩ বছর বয়সী নারী

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দশকের বেশি সময় বসবাসের পরও শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো হলো ৭৩ বছর বয়সী ভারতীয় নারীকে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় ঐ নারীর নাম হারজিত কর।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা ৮ সেপ্টেম্বর হারজিতকে আটক করেন। এ ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে ১৯৯১ সালে ছোট দুই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হারজিত কর। এত দিন ধরে সেখানেই বসবাস ও কাজ করছিলেন তিনি। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে কয়েকবার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, কিন্তু সফল হননি।

হারজিত করের আইনজীবী দীপক আহলুয়ালিয়া অভিযোগ করেছেন, কোনো ধরনের অপরাধে জড়িত থাকার ইতিহাস নেই হারজিতের। এরপরও আটক করার সময় আইসিই কর্মকর্তারা তার সঙ্গে যে আচরণ করেছেন, তা অগ্রহণযোগ্য।

আহলুয়ালিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে হারজিতের সঙ্গে হওয়া আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সান ফ্রান্সিসকো বে এলাকার হারকিউলিসে বসবাস করতেন হারজিত। দুই দশক ধরে শাড়ির দোকানে সেলাইয়ের কাজ করতেন তিনি। পাশাপাশি নিয়মিত কর পরিশোধ করেছেন। আশ্রয়প্রার্থীরা তাদের আবেদনের প্রক্রিয়ার সময় যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করতে পারেন।

হারজিতকে আটকের ঘটনায় শিখ সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন