ছিনিয়ে নিল পানি

রুশ হ্যাকারদের কব্জায় নরওয়ের বাঁধ!

রুশ হ্যাকারদের কব্জায় নরওয়ের বাঁধ!

অনলাইনে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, বড় বড় কোম্পানির সার্ভার সিস্টেম, এমনকি পাওয়ার গ্রিড হ্যাকিংয়ের শিকার হয়েছে। এবার একেবারেই ব্যতিক্রম ঘটনা ঘটেছে নরওয়েতে। দেশটির একটি ড্যাম বা বাঁধ হ্যাক করেছে রুশ হ্যাকাররা।

নরওয়ের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার হ্যাকাররা এ বছর তাদের একটি বাঁধের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। তারপর বাঁধের দরজা খুলে দিয়ে চার ঘণ্টা ধরে সেখানকার পানি নিজেদের কাজে ব্যবহার করেছে। প্রথমবারের মতো ড্যামের পানি সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিস (পিএসটি)। আর এটি হয়েছে চলতি বছরের এপ্রিলে। এ জন্য মস্কোকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেছে অসলো।

বিজ্ঞাপন

মূলত মাছের ঘের থেকে পানি হ্যাক করেছে তারা। ঘটনাটি ধরা পড়ার আগেই চার ঘণ্টা ধরে প্রতি সেকেন্ডে ৫০০ লিটার পানি নিয়ে গেছে তারা।

১৩ আগস্ট এক এক ব্রিফিংয়ে পিএসটিপ্রধান বিট গ্যাঙ্গাস বলেছেন, গত এক বছরে রাশিয়াপন্থি সাইবার হ্যাকারদের কাজের ধরনে পরিবর্তন এসেছে। যার মধ্যে ব্রেমাঞ্জারের ঘটনাটি একটি। এ ধরনের কাজের লক্ষ্য হলো সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলা এবং ভয়ভীতির সৃষ্টি করা। প্রতিবেশী হয়েও রাশিয়া নরওয়ের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

তবে এ ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি হয়নি। কারণ, নদী ও বাঁধের পানিস্তর অনেক গভীর ছিল।

হামলার দিন টেলিগ্রামে রাশিয়াপন্থি একটি সাইবার অপরাধী গোষ্ঠীর নাম ব্যবহার করে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে অভিযুক্ত অপরাধীরা। অপরাধচক্রের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পিএসটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন