ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়ে প্রার্থনা করেছেন বলে নিজেই জানিয়েছেন। রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেন-গভির বলেন, তিনি গাজার দখল ও হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। তবে দশকের পুরোনো ‘স্ট্যাটাস কো’ অনুযায়ী, মুসলমান ছাড়া অন্যদের ওই স্থানে প্রার্থনা নিষিদ্ধ। ইহুদি উপবাস দিবস ‘তিশা বি’আভ’-এর দিনে তার এই সফরকে ফিলিস্তিনিরা উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র একে “সব সীমা লঙ্ঘন” বলে অভিহিত করেন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেন। বেন-গভির এর আগেও আল-আকসায় প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেছিলেন, যা অতীতে সহিংসতার জন্ম দিয়েছে।
জর্ডান ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

