আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজ ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তুরস্কের হুঁশিয়ারি, ন্যাটোর নিন্দা

আমার দেশ অনলাইন

নিজ ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তুরস্কের হুঁশিয়ারি, ন্যাটোর নিন্দা
ছবি: সংগৃহীত

তুরস্কের আকাশসীমার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। এ ঘটনায় ন্যাটোও নিন্দা জানিয়েছে।

দেশটির গণমাধ্যম আনাদোলু জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে এই প্রতিবাদ জানান। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা চলমান সংঘাতকে আরও ছড়িয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রটি ভূমধ্যসাগরের কাছাকাছি তুরস্কের ডর্টিওল জেলার ওপর ভূপাতিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়।

এ ঘটনায় ন্যাটোও জোটের মুখপাত্র যালিসন হার্ট বলেন, “তুরস্কসহ সকল মিত্রের সঙ্গে ন্যাটো দৃঢ়ভাবে রয়েছে, কারণ ইরান অঞ্চলজুড়ে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা সবক্ষেত্রেই শক্তিশালী রয়েছে, যার মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাও অন্তর্ভুক্ত।

এই ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন