ইরানের হামলায় ইসরাইলের তেল আবিবে ধ্বংসস্তূপ

ইরানের হামলায় ইসরাইলের তেল আবিবে ধ্বংসস্তূপ

ইরানের অপারেশন ট্রু প্রমিজ-৩ অভিযানে ইসরাইলের রাজধানী তেলআবিব ধ্বংস্তূপে পরিণত হয়েছে। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের হামলায় তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন
Israel 02

টাইমস অব ইসরাইল ও এএফপির বিভিন্ন ফুটেজে দেখা যায়, ধ্বংস্তূপে পরিণত হয়েছে ইসরাইলের তেলআবিব।

Israel 03

ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে তেলআবিব ও জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে।

Israel 04

এদিকে ইরানের তাসনিম নিউজে বলা হয়েছে, ‘আরাশ’ আত্মঘাতি ড্রোন ব্যবহার করে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরানের সেনাবাহিনী।

Israel 0

দেশটির সেনাবাহিনী আরো জানায়, ‘আরাশ’ হলো ২০২০ সাল থেকে ইরান সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতি ড্রোন। এর আক্রমণের রেঞ্জ ২ হাজার কিলোমিটার এবং এটি ১৫০ কেজি বিস্ফোরক বহন করে।

Israel 06

এর আগে, শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরাইলের সবচেয়ে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়।

Israel 05

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন