ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কাশ্মীরের পাহালগাম হামলার পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডি টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
রাজনাথ সিংহ বলেন, আমরা শুধু হামলাকারীদেরই নয়, যারা পর্দার আড়ালে থেকে এই ষড়যন্ত্র করেছে, তাদেরও ধরবো। হামলাকারী এবং তাদের পরিচালনাকারী—দুজনের প্রতিই আমাদের লক্ষ্য থাকবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসের মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ। ভারতের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রতিটি পদক্ষেপ নেব।
এ হামলায় দেশটির প্রধানমন্ত্রী মোদি নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
গত রাতের এক আবেগঘন এক্স (টুইটার) পোস্টে মোদি লেখেন, এই নৃশংস ঘটনার পেছনে যারা রয়েছে, তারা রেহাই পাবে না… তাদের এই দুষ্ট উদ্দেশ্য কখনই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল…”
পাহালগাম হামলাটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু-কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা। পুলওয়ামা হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

