ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির অন্যান্য নেতারা।
বৃহস্পতিবার এক্সে শোক প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি মর্মাহত।
তিনি আরো বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা।
মর্মান্তিক এই ঘটনার প্রতি শোক প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
ভারতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পিপিপি চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

