টানা চতুর্থবারের মতো বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।
বিজ্ঞাপন
উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরান নতুন করে হামলা চালানোর পর তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
গত ছয় মাসের যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই কমে আসায় এবং নতুন করে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


