পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ নিহত ৬

পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, এ হামলায় চার শিশু, বাসচালক এবং তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৮ জন।

বিজ্ঞাপন

খুজদারের একজন সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দাস্তি বলেছেন, বেলুচিস্তানের খুজদার জেলায় আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থী বহনকারী একটি বাসে স্থানীয় সময় বুধবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে, যা কাপুরুষোচিত ও ঘৃণ্য। কোমলমতি শিশু শিক্ষার্থীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ভয়াবহ এ হামলা চালিয়েছে তারা।

তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে হামলায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেছে। তবে এ দাবির সমর্থনে তারা কোনো প্রমাণ দেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন