বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের নেতা শি জিনপিং। আজ বুধবার (২০ মে) বৈঠকের শুরুতেই পুতিনকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, বিশ্ব আজ 'জঙ্গলের শাসনে' (জোর যার মুল্লুক তার) ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আতিথেয়তা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই পুতিনের সাথে এই হাই-প্রোফাইল বৈঠকে তিনি চীন-রাশিয়া সম্পর্ককে বৈশ্বিক স্থিতিশীলতার একটি বড় শক্তি হিসেবে অভিহিত করেন।
চীনের গ্রেট হল অব দ্য পিপল-এ দ্বিপাক্ষিক আলোচনা শুরুর আগে রুশ প্রেসিডেন্টকে জাঁকজমকপূর্ণ ও রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বেইজিংয়ের কেন্দ্রস্থলে দুই নেতার উপস্থিতিতে সামরিক ব্যান্ড দল রাশিয়া ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এসময় চীনা সেনারা পুতিনকে গার্ড অব অনার প্রদান করে। দুই নেতা গ্রেট হলে প্রবেশের সময় শিশুরা দুই দেশের পতাকা নেড়ে চীনা ভাষায় "স্বাগতম, স্বাগতম!" বলে চিৎকার করে উল্লাস প্রকাশ করে।
এই দৃশ্য গত সপ্তাহে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠকের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের নেতারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে— ইরান সংঘাত এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


