লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির সমালোচনা করে তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছেন। এই চুক্তিকে এসব উপদেষ্টার ‘মারাত্মক ভুল ও অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এতে হিজবুল্লাহ কেবল আরো শক্তিশালী হবে এবং একে পরাজিত করার পরিবর্তে ইসরাইল এর অস্তিত্বকেই মেনে নিচ্ছে।’
তিনি বলেন, ‘এমন কিছু মুহূর্ত আসে, যখন মার্কিন প্রেসিডেন্টকেও ‘না’ বলতে জানতে হয়। আর এই চুক্তির কারণে পরবর্তীতে হিজবুল্লাহর মুখোমুখি হতে হবে এবং তারা আরো অনেক বেশি শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে।’
বেন-গভির বলেন, হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণ থেকে সরে যায়নি এবং তিনি চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে লেবাননের সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা