আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোবেল পুরস্কারে আর আগ্রহী নন ট্রাম্প

আমার দেশ অনলাইন

নোবেল পুরস্কারে আর আগ্রহী নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আর নোবেল পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী নন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে টেলিফোনে তিনি এ কথা বলেন।

বিদেশি নেতাদের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমি নোবেল পুরস্কার নিয়ে কথা বলি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি এতে আগ্রহী নই।’

এর আগে ট্রাম্প অসংখ্যবার নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছিলেন। নিজেকে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করেছিলেন ট্রাম্প। একাধিকবার বলেছেন, ‘তিনি একা আটটি যুদ্ধ থামিয়েছেন। তার পরও তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।’

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘কিন্তু তাতে কিছু আসে যায় না! গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।’

সূত্র: এনবিসি নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন