আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইহুদি বিরোধী হামলার অভিযোগ

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া, দূতাবাস বন্ধ

আতিকুর রহমান নগরী

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া, দূতাবাস বন্ধ
ছবি: আল জাজিরা

অস্ট্রেলিয়ায় কমপক্ষে দুটি ইহুদি বিরোধী হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে ক্যানবেরায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর আল জাজিরার

মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে, এই হামলাকে অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি নষ্ট এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং অস্ট্রেলিয়ার সরকার দৃঢ় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে।’

আলবানিজ জানান, ‘আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কারের কথা জানিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিককে তৃতীয় কোন দেশে স্থানান্তরিত করেছে।

তিনি আরো বলেন, ‘আমি আরো ঘোষণা করছি, সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে।’

অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানান, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের অ্যাডাস ইসরাইল সিনাগগে হামলারে ঘটনো ঘটেছিলো।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগি এবং তার তিন সহকর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং দেশ ত্যাগের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া এই প্রথম কোন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো এবং তেহরানে তার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...