আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন শতাধিক কর্মী ছাটাই করছে ওয়াশিংটন পোস্ট

আমার দেশ অনলাইন

তিন শতাধিক কর্মী ছাটাই করছে ওয়াশিংটন পোস্ট
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সকল বিভাগের এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। গত বুধবার সংবাদমাধ্যমটির মুখপাত্র এক ঘোষণায় জানান, ওয়াশিংটন পোস্ট ব্যাপক ছাঁটাই কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির কলেবর ছোট হয়ে আসবে।

২০১৩ সালে ১৪৪ বছরের বেশি পুরনো প্রথম সারির সংবাদমাধ্যমটি কিনে নেন জেফ বেজোস। বেশ কয়েকটি বিদেশী ব্যুরোর কার্যক্রমও কমিয়ে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে পুরো মধ্যপ্রাচ্য ডেস্ক, ইউক্রেন কভারেজ এবং অস্ট্রেলিয়া ও ভারতের মতো অন্যান্য স্থান।

বিজ্ঞাপন

বুধবার সকালে কর্মীদের ইমেইল করে ‘বাড়িতে থাকতে’ বলা হয়। হঠাৎ এমন পদক্ষেপে অনেক কর্মচারী, সাবেক সম্পাদক ও পাঠক কাছে বেজোসের নীরবতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সমালোচনার একটি বড় অংশ এসেছে এই ধারণা থেকে যে, জেফ বেজোস এখন আর নিউজরুমের সঙ্গে আগের মতো সক্রিয়ভাবে যুক্ত নন। বর্তমান ও সাবেক একাধিক কর্মী প্রকাশ্যে নিজেদের হতাশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষমতার ভিত্তিতে ছাঁটাই না করে পুনর্গঠন ও আর্থিক সমস্যার কারণেই কর্মী ছাঁটাই করা হয়েছে। তবে কিছু কিছু ছাঁটাই বিতর্ক বা আদর্শিক কারণেও হয়েছে।

ওয়াশিংটন পোস্ট-এর সাবেক প্রধান ফ্যাক্ট-চেকার গ্লেন কেসলার চলতি সপ্তাহের শুরুতে এক কলামে লিখেছেন, বেজোস ওয়াশিংটন পোস্টকে বাঁচানোর চেষ্টা করছেন না, তিনি ডনাল্ড ট্রাম্পের অধীনে টিকে থাকার চেষ্টা করছেন।’

এই মন্তব্যে অনেক কর্মীর সেই অনুভূতিই প্রতিফলিত হয়েছে যে, সাম্প্রতিক সম্পাদকীয় ও ব্যবসায়িক সিদ্ধান্তগুলো নিউজরুমের প্রয়োজনের চেয়ে অন্য বিবেচনায় প্রভাবিত।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড/রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন