শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ও শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর জেরে বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম। আজ সোমবার দিনের প্রথম দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

হংকংয়ের হ্যাং সেং ০ দশমিক ৮ শতাংশ, জাপানের নিক্কেই ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোপসি বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

তবে, সোমবার বাজারে সবচেয়ে বড় সতর্কবার্তাগুলোর মধ্যে একটি এসেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম ব্যবসায়িক ঋণদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কাছ থেকে। এটি ৫০০ মিলিয়ন ডলারের অবমূল্যায়ন চার্জের ইঙ্গিত দিয়েছে। কারণ তাদের আশঙ্কা, এই যুদ্ধ খেলাপি ঋণ বাড়িয়ে দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...