রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
ছবি: আনাদোলু

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত ও আহত হয়েছেন তিনজন। সোমবার আঞ্চলিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনী কোলোস্কোভো গ্রামে গোলাবর্ষণ করেছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে শুভায়েভ বলেন, ‘ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং একটি শিশুসহ চারজন আহত হয়েছেন।’

তিনি বলেন, আহতদের মধ্যে দুজনকে চিকিৎসা সহায়তা দেওয়া হলেও তারা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি, আর শিশুসহ বাকিদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেনে, জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়া জেলায় রাতভর চালানো হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

তিনি জানান, রুশ বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে এই অঞ্চলের ৬০টি বসতিতে এক হাজার ২১৭টি হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন