বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘসহ বিভিন্ন দেশের শোক

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘসহ বিভিন্ন দেশের শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন দেশ। সোমবার এক্সসহ বিভিন্ন মাধ্যমে দেশগুলো শোক প্রকাশ করে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় এক শোকবার্তায় জানায়, জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন গভীর দুঃখ প্রকাশ করে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, আমরা নিহত ও তাদের পরিবার এবং আহতদের সঙ্গে আছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারত বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান।

এদিকে ঢাকায় জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তী) নাওকি তাকাহাশি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এটি জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা আন্তরিকভাবে কামনা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন