পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার তীব্র নিন্দা সুইজারল্যান্ডের

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার তীব্র নিন্দা সুইজারল্যান্ডের
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছে সুইজারল্যান্ড। দেশটি বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে ইসরাইলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম জালুদে প্রায় ১০০ ইসরাইলি বসতিস্থাপনকারীর সম্প্রতিক হামলার নিন্দা জানায়।

বিজ্ঞাপন

হামলার সময় বসতিস্থাপনকারীরা তুবাসি পরিবারের দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরাইলি আদালতের এক সিদ্ধান্তের পর পরিবারটি তাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বসতিস্থাপনকারীদের সহিংসতার নজিরবিহীন মাত্রা কোনোভাবেই সহ্য করা যায় না।’

সুইজারল্যান্ড আরো বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা ইসরাইলের দায়িত্ব।

সূত্রধ আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন