কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি আর নেই

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি আর নেই

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর বিধান ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’

বিজ্ঞাপন

এক বিবৃতিতে কাতারের আমিরি দিওয়ান জানায়, ‘আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন এবং স্বদেশ ও জাতির প্রতি তার সেবা ও অবদানের জন্য তাকে সর্বোত্তম প্রতিদান দিন।’

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন