সংকট সমাধানের লক্ষ্যেই পদত্যাগের সিদ্ধান্ত: কেপি শর্মা

সংকট সমাধানের লক্ষ্যেই পদত্যাগের সিদ্ধান্ত: কেপি শর্মা

তুমুল বিক্ষোভের দ্বিতীয় দিনে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে অলি বলেন, বর্তমান সংকটের রাজনৈতিক ও সুষ্ঠু সমাধানের পথে অগ্রসর হতেই তিনি পদত্যাগ করেছেন। খবর বিবিসির

সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা, দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভের মুখে কেপি শর্মা অলি আজ মঙ্গলবার পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে। প্রেসিডেণ্টের বাসভাবনসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে অলি এবং পসাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদর দপ্তরেও অগ্নিসংযোগ করা হয়।

সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোমবার আন্দোলেনে নামে জেন-জি। সরকারবিরোধী আন্দোলনে অন্তত ১৯ জন নিহত হন।

আন্দোলনের জেরে সোমবার গভীর রাতে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে জারি করা হয় কারফিউ।

এরপরও কারফিউ লঙ্ঘন করে সকাল থেকেই বিক্ষোভে নামে আন্দোলকারীরা। বিক্ষোভের জেরে সরকারের অন্তত তিন মন্ত্রী পদত্যাগ করেন। দাবি উঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের। এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রীরর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেপি শর্মা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন