সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, সামাজিকমাধ্যমে মমতার বার্তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, সামাজিকমাধ্যমে মমতার বার্তা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি। অনেকটা পিছিয়ে আছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে দলের প্রার্থী এবং নেতাকর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। সামাজিকমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সবাইকে মনোবল অটুট রাখার আহ্বান জানান মমতা।

চূড়ান্ত ফলাফেলের জন্য সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন দলের নেতাকর্মীদের। তার দাবি, জয় তৃণমূলেরই হবে।

বিজ্ঞাপন

ভিডিয়োবার্তায় মমতা বলেন, ‘দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।’

নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন।

নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ’ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন।

তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, “আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।” ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলেও তিনি মন্তব্য করেছেন। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ও আহ্বান জানান তিনি।

সূত্র: আনন্দবাজার

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন