মধ্য ইসরাইলের মোশাভ আদানিমে ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি একজন ‘বিদেশি শ্রমিক’। তার বয়স প্রায় ৩০ বছর। তার শরীরে স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল আঘাত হেনেছে ফিলিস্তিনের পশ্চিমতীরের হেব্রনের বেইত আওয়াতে। এতে অন্তত ৩ ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

